শিক্ষার্থীদের মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন

আসন্ন নতুন রাজনৈতিক দল
শিক্ষার্থীদের মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন

শিক্ষার্থীদের মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জনমত সংগ্রহ করতে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, তারা নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ছাত্রসমাজের মতামত জানতে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ নামক একটি ক্যাম্পেইন শুরু করেছেন। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্থানে বুথ স্থাপন করা হবে। স্থানগুলো হলো - কার্জন হল প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি প্রাঙ্গণ, বটতলা, সায়েন্স লাইব্রেরি প্রাঙ্গণ এবং হল পাড়া। হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের মতামতের ভিত্তিতেই নতুন রাজনৈতিক দল গঠন করা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.