দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেফতার

 দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেফতার

দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেফতার

পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। বিমানের টিকিট চেকিংয়ের সময় তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা বাহিনী।

একাধিক সূত্রে জানা গেছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে তিনি হাজার কোটি টাকার মালিক হয়ে উঠেছেন। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতেন বলে জানা গেছে। টেন্ডারবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।

তদন্তে আরও জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যার ঘটনায় বিপুল অর্থের যোগান দিয়েছিলেন সোহেল মুরাদ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.